অপরাধ

অর্থ আত্মসাত: টেলিটকের সাবেক ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমতি

দুদক
দুদক

অর্থ আত্মসাতের অভিযোগে মোবাইল সেবাদানকারী রাষ্ট্রায়ত্ত কোম্পানি টেলিটকের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তারা হলেন: প্রতিষ্ঠানটির সাবেক সহকারী ব্যবস্থাপক (সিস্টেম অপারেশন) এস এম তারেক রহমান এবং সাবেক সহকারী ব্যবস্থাপক (মার্কেট ডেভেলপমেন্ট) সাবিবুর রহমান শিপলু।

সোমবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য সাংবাদিকদের বলেন, প্রায় দশ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে কমিশন ওই দুইজনের বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছে।

তিনি বলেন, ওই দুই কর্মকর্তা পরস্পর একে-অপরের যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রিপেইড মোবাইল ফোনকে পোস্ট পেইডে রূপান্তর করে সরকারি মোবাইল কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে ৯ কোটি ৭৪ লাখ ১৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

দুদক কর্মকর্তা আরো বলেন, বিগত ২০১১ সালের জুন থেকে ২০১২ এর অক্টোবরের মধ্যে তারা এ কাজ করেছে।

প্রণব কুমার বলেন, দুদকের অনুসন্ধানে তারা আত্মসাৎ করা অর্থ ব্যাংকে জমা রাখার পাশাপাশি ফ্ল্যাট ও জমি এবং শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন।

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে এ মামলা করা হবে বলে জানান তিনি।

গত ২০১২ সালের নভেম্বর থেকে দুদকের উপ পরিচালক মো. হাফিজুর রহমান তাদের বিষয়ে অনুসন্ধান করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ