অপরাধ

ফারুকী হত্যাকাণ্ড: জামাতের ৬ নেতার বিরুদ্ধে মামলা

ফারুকী
ফারুকী

বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় জামাতের নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক ইমরান হোসাইন তুষার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে এ অভিযোগ দায়ের করে এতে দণ্ডবিধি অনুযায়ী হত্যাসহ কয়েকটি অভিযোগ যুক্ত করার আবেদন জানানো হয়েছে।

মহানগর হাকিম আসাদুজ্জামান নূর বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। তবে এখনো কোনো আদেশ দেননি।

তবে তিনি বলেন, একই ঘটনায় নতুন করে মামলা নেয়ার সুযোগ ফৌজদারি দণ্ডবিধিতে নেই। আগের মামলার বাদিকেই আদালতে এ বিষয়ে আবেদন করতে হবে।

ইমরান হোসেন তুষার সাংবাদিকদের বলেন, ফারুকী হত্যার পরিকল্পনাকারী ও হুকুমের আসামি হিসেবে ইসলামী ছাত্রসেনা জামাত নেতা ও সাত টেলিভিশন উপস্থাপকে বিরুদ্ধে হত্যা মামলা সিএমএম কোর্টে মামলা দায়ের করেন।

তারা হলেন: মামলা জামাতের কেন্দ্রীয় কমিটির রুকন তারেক মনোয়ার, নরসিংদী জেলা জামাতের সাবেক আমির কামাল উদ্দিন জাফরি, দিগন্ত টেলিভিশনের ইসলামি অনুষ্ঠানের আলোচক কাজী ইব্রাহিম, এনটিভির ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক আরকানুল্লাহ হারুনী, আরটিভির ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক খালেদ সাইফুল্লাহ বকশি ও কোরআনের আলো অনুষ্ঠানের উপস্থাপক মুখতার আহাম্মদকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, বিভিন্ন চ্যানেলের ইসলামি অনুষ্ঠানের উপস্থাপকেরা অ্যাসোসিয়েশন অব ইসলামি পারসোনালিটি’ নামের একটি সংগঠন করার জন্য গত ২২ আগস্ট ঢাকা ট্রেড সেন্টারে বৈঠক করেন। ওই বৈঠকে নুরুল ইসলাম ফারুকীকে জামাতের নেতা তারেক মনোয়ার হুমকি দেন। অন্য আসামিরাও তারেকের সঙ্গে একজোট হয়ে হুমকি দেন।

বাদীর বিশ্বাস, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করা হয়েছে।

শেরেবাংলা নগর থানায় ফারুকীর ছেলের দায়ের করা মামলার সঙ্গে এ অভিযোগ, আসামির নাম ও সংশ্লিষ্ট ধারাটি যুক্ত করার আবেদন জানিয়েছেন ছাত্রসেনা নেতা ইমরান হোসেন তুষার।

গত ২৭ আগস্ট রাত ৮টার দিকে হদুর্বৃত্তরা পূর্ব রাজাবাজারের ভাড়া বাসায় ঢুকে স্ত্রী ও স্বজনদের অস্ত্রের মুখে জিম্মি করে নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ