কর্তব্য অবহেলার দায়ে রাজধানীর খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।
গতকাল বৃহস্পতিবার রাতে গোড়ান ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন ইসরাইল হোসেন ও তার ছেলে শরীফ হোসেন সায়মন। ছিনতাইকারীদের গুলিতে দুজনই আহত হন।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা শরীফকে (২৮) মৃত ঘোষণা করেন বলে জানান ভারপ্রাপ্ত চিকিৎসক।
তাদের কাছ থেকে ছিনতাইকারীরা ৪৮ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে ইসরায়েলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: