অপরাধ

খুনের ঘটনায় নেই তদন্ত অগ্রগতি

খুন
খুন

গত ১০ দিনে রাজধানীতে পর পর কয়েকটি ঘটনায় দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন ৫ জন। এসব হত্যাকাণ্ডের কোনোটারই তদন্তে বিশেষ কোনো অগ্রগতি নেই। আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে অবহেলার কারণে এসব খুনের ঘটনা ঘটছে বলে অভিযোগ নগরবাসীর। তবে পুলিশের দাবি, আইন-শৃঙ্খলা রক্ষায় তারা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। এদিকে, দায়িত্বে অবহেলার জন্য খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- ওসি সিরাজুল ইসলাম শেখকে প্রত্যাহার করা হয়েছে।

গত ২৭ আগস্ট রাতে সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব, টিভি উপস্থাপক মওলানা নুরুল ইসলাম ফারুকীকে পূর্ব রাজাবাজারের নিজ বাসায় ঢুকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

এর ২৪ ঘণ্টার মধ্যেই মগবাজারের সোনালীবাগে বাসায় ঢুকে তিন জনকে গুলি করে খুন করে দুর্বৃত্তরা। সেই রাতেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন।

মগবাজারের ঘটনায় গোয়েন্দারা কয়েকজনকে গ্রেপ্তার করতে পারলেও ফারুকী হত্যার মামলায় কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি তারা। তবে মগবাজার হত্যাকাণ্ডের তদন্তে কোনো অগ্রগতি নেই।

এরই মধ্যে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাবা ও ছেলেকে গুলি করে ৪৮ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছেলে নিহত হন।

বৃহস্পতিবার রাতের ওই গুলির ঘটনার সময় গোড়ানে বিদ্যুত সংযোগ ছিল না বলে জানিয়েছে এলাকাবাসী। ঠিক সেই সময়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাই অন্ধকারে দুর্বৃত্তদের কেউ দেখতে পায়নি। আর ওই এলাকায় পুলিশের আনাগোনা কম থাকায় ছিনতাইয়ের ঘটনা হরহামেশাই ঘটে থাকে বলে অভিযোগ এলাকাবাসী ও নিহতের স্বজনদের।

এদিকে, দায়িত্বে অবহেলার জন্য শুক্রবার খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। দুই-তিন জন দুর্বৃত্ত গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে পুলিশকে জানিয়েছেন গুলিবিদ্ধ ব্যবসায়ী ইসরাফিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ