অপরাধ

মগবাজারে 'বন্দুকযুদ্ধে' কালা বাবু নিহত

মগবাজারে 'বন্দুকযুদ্ধে' কালা বাবু নিহত
মগবাজারে 'বন্দুকযুদ্ধে' কালা বাবু নিহত

রাজধানীর মগবাজারে আলোচিত তিন খুনের মামলার প্রধান আসামি শাহ আলম ওরফে কালা বাবু গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে বলে দাবি পুলিশের।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, সোমবার ভোরে মগবাজার ওয়্যারলেস রেলক্রসিং এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। ভোর ৪টার দিকে ডিবি পুলিশের একটি দল মগবাজার ওয়্যারলেস এলাকায় অভিযানে যায়। এসময় সন্ত্রাসীরা গুলি চালালে ডিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে এক যুবক নিহত হয়।

ঘটনাস্থল থেকে কালা বাবুর দুই সহযোগীকে আটক করা হয়েছে—তাদের মাধ্যমে কালা বাবুর পরিচয় জানা গেছে।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট রাতে রাজধানীর মগবাজারের নয়াটোলার সোনালীবাগে সন্ত্রাসীদের গুলিতে রানু (৩০), বিল্লাল (২৮) ও মুন্না (২৫) নামে তিনজন নিহত হন। গুলিতে আহত হয় রানুর ভাই হৃদয় (২২)।

ওই ঘটনায় ২৯ আগস্ট রাতে রমনা থানায় করেন নিহত রানুর বড় ভাই মো. শামীম ওরফে কালাচান। স্থানীয় সন্ত্রাসী শাহ আলম ওরফে কালা বাবুকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।

নিহত রানুর স্বজনেরা অভিযোগ করেন, চাঁদা না পেয়ে স্থানীয় সন্ত্রাসী মো. শাহ আলম ওরফে কালা বাবু এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

হত্যাকাণ্ডের পর পুলিশ ও স্থানীয় লোকজনের দেয়া তথ্যমতে, নিহত রানুর বড় ভাই কালাচান মগবাজার ওয়্যারলেস গেট রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। কালাচানকেও সবাই সন্ত্রাসী হিসেবে জানে। রেলওয়ের জমির ওপর চার কক্ষের একটি টিনশেড বাড়ির দখল নিয়ে তার সঙ্গে সন্ত্রাসী কালা বাবুর বিরোধ ছিল। এ কারণে সহযোগীদের নিয়ে কালা বাবু এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ