ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ফ্লাইদুবাইয়ের একটি বিমান থেকে ১১ কেজি ৬৬৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
কাস্টমসের পরিদর্শক মোস্তফা জামান জানিয়েছেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৫৮৩ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে স্বর্ণের চালান আসছে বলে আগে থেকেই অবগত ছিলেন কাস্টমস কর্তৃপক্ষ। তাই ফ্লাইটটি অবতরণের পর উড়োজাহাজের ক্যাপ্টেনের সহায়তায় এতে অভিযান চালায়।
উড়োজাহাজের ২১-ই সিটের কুশনের নিচ থেকে বাদামি রঙের স্কচটেপ মোড়ানো ৭-৮টি প্যাকেট উদ্ধার করেন তারা। পরে এসব প্যাকেট খুলে ১০০টি স্বর্ণের বার পাওয়া যায় বলে জানিয়েছেন কাস্টমসের পরিদর্শক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: