অপরাধ

ফারুকী হত্যাকাণ্ডে জঙ্গি সংগঠন জড়িত: ডিবি

নুরুল ইসলাম ফারুকী
নুরুল ইসলাম ফারুকী

বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় দুটি জঙ্গি সংগঠন জড়িত বলে সন্দেহ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার ডিবির জনসংযোগ বিভাগের উপকমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

কমিশনার বলেন, শুরুতে অনেক বিষয় সামনে রেখে মামলার তদন্ত করা হচ্ছিল। তবে এখন মনে হচ্ছে যে নুরুল ইসলাম ফারুকীর মতাদর্শের কারণেই তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে দুটি জঙ্গি সংগঠন জড়িত থাকতে পারে বলে মনে হয়েছে।

রাজধানীর গোপীবাগে ইমাম মাহদির সেনাপতি দাবিদার লুৎফুর রহমান ফারুকসহ ছয় জনকে হত্যার ঘটনা যারা ঘটিয়েছে, তারাই ফারুকীকে হত্যা করেছে বলে ডিবি মনে করে। তবে জঙ্গি দল দুটির নাম জানায়নি ডিবি।

উল্লেখ, গত ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় নুরুল ইসলাম ফারুকীকে খুন করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নারায়ণগঞ্জ থেকে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করে রিমান্ডেও নেয় পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ