অপরাধ

চবির হল থেকে ১৮টি পেট্রোল বোমা উদ্ধার

চবিতে পেট্রোল বোমা উদ্ধার
চবিতে পেট্রোল বোমা উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক দুটি হলে পুলিশ অভিযান চালিয়ে ১৮টি পেট্রোল বোমা, রাম দা এবং গান পাউডার উদ্ধার করেছে।

মঙ্গলবার বিকেলে প্রায় দুই ঘণ্টার অভিযানে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হল ও আলাওল হল থেকে এ বোমা উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশ।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল জানান, শিবির হলে বোমা ও অস্ত্র মজুদ রেখেছে এমন সংবাদে পুলিশ ওই দুই হলে অভিযান চালায়। এ সময় ১৭টি পেট্রোল বোমা, পাঁচটি চকলেট বোমা, একটি রামদা ও দুই শাতধিক লাঠি উদ্ধার করা হয়।

তিনি বলেন, আলাওল হলে অভিযানের আগেই শিবিরকর্মীরা অস্ত্র ও বোমা সরিয়ে ফেলে। শিবির কর্মীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর লিটন মিত্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এর আগে সোমবার রাতে এএফ রহমান হলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে সাতটি রামদা, ১০টি লোহার পাইপ, কেরোসিন তেল ও শিবিরের চাঁদার রসিদ উদ্ধার করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ