রাজধানীর মগবাজারে ৩ খুনের ঘটনায় ছয় ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ সাংবাতদিতদের এ কথা বলেন।
তিনি বলেন, রাজধানী ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসবাদে গ্রেপ্তারকৃতরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গত ২৮ আগস্ট রাজধানীর মগবাজারের সোনালীবাগে গুলি করে ৩ জনকে হত্যা করা হয়। নিহতরা হলেন: রানু আক্তার (৩০), বিল্লাল (২৮) ও মুন্না (২৫)। এ ঘটনায় রানুর ভাই হৃদয় (২২) গুলিবিদ্ধ হন।
এ হত্যা মামলার প্রধান আসামি কালাবাবু ওরফে কাইল্যা বাবু গত রোববার গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।
এর আগে এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: