অপরাধ

সুমাইয়াকে হত্যার অভিযোগ পরিবারের

 লালবাগ
লালবাগ

রাজধানীর লালবাগের হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থী সুমাইয়া আক্তারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

শনিবার সকালে, রাজধানীর তোপখানা রোডের কমরেড নির্মল সেন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষসহ জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তারা।

স্বজনরা জানান, ১১ সেপ্টেম্বর মাদ্রাসা থেকে সুমাইয়া আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। একে আত্মহত্যা বলে জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে মৃতদেহে নির্যাতনের চিহ্ন থাকায় সুমাইয়াকে হত্যা করা হয়েছে বলে দাবি তার পরিবারের সদস্যদের।

এসময় মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তরসহ মৃতদেহের পুনঃময়নাতদন্তের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ