অপরাধ

শাহ আমানতে সাত কেজি স্বর্ণসহ এক যাত্রী আটক

স্বর্ণসহ এক যাত্রী আটক
স্বর্ণসহ এক যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার সকালে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আলীর (২৩) কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার তপন কুমার চক্রবর্তী জানান, সকাল সাড়ে ১০টায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। পরে ওই ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আলীকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে কোমড়ে লুকানো ৫৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি জানান, আটক স্বর্ণের ওজন ৭ কেজি এবং দাম প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ