রাজধানীর যাত্রাবাড়ির পূবাইল এলাকায় এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে স্বামী সাজেদুল ইসলাম রাসেলকে খুঁজছে যাত্রাবাড়ি থানা পুলিশ। রোববার সকালে ওই ভবনের বাসিন্দারা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
গৃহবধূর নাম সুরভী আক্তার।
সুরভীর স্বজনদের দাবি, পারিবারিক কলহের জের ধরে রাতের কোনো এক সময় তাকে খুন করে স্বামী রাসেল পালিয়ে গেছে। প্রায় ৫ বছরের সাংসারিক জীবনে অনেকবার নির্যাতনের শিকার হয়েছেন সুরভি। তবে মুখ বুঝে সব অত্যাচার সহ্য করেছেন তিনি।
খুন হওয়ার কয়েকমাস আগে বাবার বাড়ি কুমিল্লাতে শ্বশুড় বাড়ির লোকজনের অনুরোধে সুরভি আবার স্বামীর সংসারে ফিরে আসেন।
সুরভির ৪ বছরের একটি ছেলে ও ১৪ দিন বয়সের একটি মেয়ে রয়েছে।
সুরভির স্বজনরা আরো বলেন, প্রায়ই নির্যাতন করতো স্বামী রাসেল তবে এভাবে খুন করা হবে জানলে আর তাকে আসতে দিতেন না স্বামীর সংসারে।
তবে রাসেলের স্বজনরা বলছেন, মাদকাসক্ত ছিল রাসেল কিছুতেই তাকে ফেরাতে পারেননি তারা।
এদিকে, প্রতিবেশিরা এমন নির্মম খুনের ঘটনায় মুখ খুলতে রাজি নন। খুনের সময় কিছুই বুঝতে পারেননি বা কোনো শব্দ পাননি বলে এড়িয়ে যান পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়াও।