অপরাধ

খোকাসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমোদন দুদকের

সাদেক হোসেন খোকা
সাদেক হোসেন খোকা

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজধানীর দিলকুশায় বাণিজ্যিক ভবন নির্মাণ করে ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) আর্থিকভাবে ক্ষতিগ্রস্তের অভিযোগে সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ চার জনের বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ অভিযোগপত্র অনুমোদন দেন।

বিগত ২০১২ সালের ২৯ মার্চ একই অভিযোগে সাত জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করে দুদক। প্রায় দুই বছরের বেশি সময় তদন্ত করে অভিযোগ প্রমাণিত হওয়ায় খোকাসহ চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয়া হয়।

অভিযুক্ত অপর তিন জন হলেন: ঢাকার সিটি করপোরেশনের অঞ্চল-১০-এর নির্বাহী প্রকৌশলী মনসুর আহমেদ, ডিসিসির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী (কেইস প্রজেক্ট) মো. মফিজুর রহমান ও ডিসিসির অঞ্চল-৮-এর উপসহকারী প্রকৌশলী মো. আমিনুর রহমান চৌধুরী।

তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন জনকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তারা হলেন: ঢাকা সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হক, ডিসিসির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শেহাব উল্লাহ এবং এমআর ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান।

অভিযোগপত্র থেকে জানা গেছে, রাজধানীর ৩৭ দিলকুশা ভবনটির ৫% জায়গা খালি রাখার কথা ছিল। তা না রেখে বাণিজ্যিকভাবে বরাদ্দ দেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ