অপরাধ

প্রতিমা ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ

 প্রতিমা ভাঙচুর
প্রতিমা ভাঙচুর

শারদীয় দুর্গোৎসবের আগে দেশের বেশ কিছু জায়গায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। মঙ্গলবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় পরিষদ নেতারা এ কথা বলেন।

নেতারা বলেন, হঠাৎ করে পরিস্থিতির অবনতি ঘটনোর পেছনে পরিকল্পিত ষড়যন্ত্রের আঁচ পাওয়া যাচ্ছে।

লিখিত বক্তব্যে পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস কুমার পাল এসব সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তাপস কুমার পাল বলেন, রাজনৈতিক বিরোধের সুযোগে দুর্বৃত্তরা যেন পার পেয়ে না যায়।

এবার বিজয়া দশমীর ছুটি ৪ অক্টোবর শনিবার হওয়ায় অষ্টমী পূজার দিন বৃহস্পতিবার ২ অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানান পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ।

এছাড়াও শারদীয় দুর্গোৎসবে তিন দিন ছুটির দাবিও জানানো হয়। এবার সারাদেশে ২৮ হাজার ৪৫৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে যা গতবারের চেয়ে ২১৮টি বেশি। আর রাজধানীতে হবে ২১৬ টি পূজা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ