রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের কলাকান্দি এলাকার পানসুমিয়ার বাড়ির দ্বিতীয়তলা থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাদেরকে মুখ বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।
মৃতদেহগুলো গলে গেছে উল্লেখ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর সাংবাদিকদের বলেন, সম্ভবত দুই থেকে তিন দিন আগে তাদের হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির কেয়ারটেকারকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: