অপরাধ

জয়পুরহাটে ১২ পাউন্ড সাপের বিষসহ আটক ৫

সাপের বিষসহ আটক ৫
সাপের বিষসহ আটক ৫

জয়পুরহাটের ক্ষেতলাল থেকে ৬৮কোটি টাকা মূল্যের ফ্রাসের রেড ড্রাগন কোম্পানির ১২ পাউন্ড কোবরা সাপের বিষসহ সংঘবদ্ধ পাচার চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যা ব।

শনিবার বেলা ১১টায় জয়পুরহাট র্যা ব ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান র্যা ব-৫ রাজশাহী এর অধিনায়ক লে.কর্নেল মাহবুব আলম।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল রাত ২টায় জয়পুরহাট র্যা ব ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিমের নেতৃত্বে জেলার ক্ষেতলাল উপজেলার বাঘা পাড়া গ্রামের ফারুক হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৬৮কোটি টাকা মূল্যের ফ্রাসের রেড ড্রাগন কোম্পানির উৎপাদিত ১২পাউন্ড কোবরা সাপের বিষ উদ্ধার করা হয়েছে।

এ সময় বাড়িওয়ালা ফারুক হোসেন সংঘবদ্ধ পাচারচক্রের ৩ সদস্যকে আটক করা হয় বলে জানান তিনি।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে পরে জয়পুরহাট শহরের একটি আবাসিক হোটেল থেকে এ চক্রের আরও ২ জনকে আটক করেছে র্যা ব।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, মূল্যবান এই বিদেশি সাপের বিষ গোপনে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

আটককৃতরা হলো: ফারুক হোসেন, তোজাম্মেল হোসেন, মোত্তাসিন বিল্লাহ সোহাগ, মোতালেব হোসেন ও কেএম মুনসুর রহমান।

তাদের তিন জনের বাড়ি জয়পুরহাট ও দুজনের বাড়ি পাবনার বিভিন্ন গ্রামে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ