রাজধানীর মগবাজারে তিন খুনের ঘটনায় জড়িত আরো ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যা ব। শুক্রবার রাত ও শনিবার সকালে মুন্সিগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক চার জনের মধ্যে খুনের ঘটনায় সরাসরি জড়িত কালা বাবুর ঘনিষ্ট সহযোগী কামালও রয়েছে বলে জানা গেছে।
বিকেলে র্যা ব-৩ এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানাবে র্যা ব।
এ নিয়ে ওই হত্যার ঘটনায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ, গত ২৮ আগস্ট রাতে রাজধানীর মগবাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ৩ জন।
পরে ১৪ সেম্টেম্বর গ্রেপ্তার হওয়ার পর পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হন মামলার প্রধান আসামি কালাবাবু।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: