অপরাধ

না’ গঞ্জ হত্যাকাণ্ড: র‌্যাবের মহাপরিচালককে সচিবালয়ে তলব

না’ গঞ্জ হত্যাকাণ্ড
না’ গঞ্জ হত্যাকাণ্ড

নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় সাক্ষ্য দিতে র‌্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমানকে সোমবার দুপুরে সচিবালয়ে তলব করেছে প্রশাসনিক তদন্ত কমিটি।

রোববার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম সাংবাদিকদের এ তথ্য জানান।

সোমবার দুপুর আড়াইটার দিকে সচিবালয়ে কমিটির চেয়ারম্যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লার কক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান উপসচিব।

চাঞ্চল্যকর ৭ খুনের ঘটনায় এ পর্যন্ত প্রায় ৪০০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে কমিটি। চূড়ান্ত প্রতিবেদন দেয়ার আগে আরো তিন-চার জনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুলসহ ৭ জনকে অপহরণ করা হয়। এর তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের মৃতদেহ পাওয়া যায়।

এ ঘটনায় জড়িত অভিযোগে র‌্যাব ১১-এর ৩ কর্মকর্তাকে র‌্যাব থেকে সরিয়ে নিজ বাহিনী থেকে চাকরিচত্যুত করা হয়। পরে আদালতে নির্দেশে তাদের গ্রেপ্তার করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ