অপরাধ

অর্থ আত্মসাত: জনতা ব্যাংকের ৪ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

দুদক
দুদক

রুগ্ন শিল্প দেখিয়ে সুদ মওকুফের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জনতা ব্যাংকের চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে পাঁচ সদস্যের অনুসন্ধান দল।

যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা হলেন: জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবদুস সালাম আজাদ, করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক মো. আজমল হক, সহকারী মহাব্যবস্থাপক অজয় কুমার ঘোষ ও আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক এস এম আবু হেনা মোস্তফা কামাল।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

রুগ্ন শিল্প দেখিয়ে ১২ কোটি ২১ লাখ টাকা সুদ মওকুফের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ