অপরাধ

কাশেমসহ ৫ জনের বিরুদ্ধে পাইকগাছা থানায় মামলা

মামলা
মামলা

খুলনার পাইকগাছা ও সুন্দরবনের হাড্ডায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১৩ বনদস্যু নিহতের ঘটনায় কাশের বাহিনীর প্রধান কাশেমসহ ৫ জনের বিরুদ্ধে পাইকগাছা থানায় ৫টি মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে পাইকগাছার দেলুটি জীরবুনিয়া কলেজের অধ্যাপক প্রশান্ত কুমার ঢালী অপহরণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। আর অপর ৪টি মামলায় পুলিশ বাদী হয়েছে।

এসব মামলায় হত্যা, পুলিশের ওপর হামলা, অবৈধ অস্ত্র রাখার অভিযোগ ও জনমনে আতঙ্ক তৈরির অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, রোববার ভোরে বনদস্যু কাশের বাহিনীর একটি দল প্রশান্ত কুমার ঢালীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত হয়। সেখান থেকে ১১ বনদস্যুকে আটক করা হয়।

পরে তাদেরকে নিয়ে সুন্দরবনের হাড্ডা এলাকায় অভিযান চালালে সেখানে পুলিশের সঙ্গে আবারো বন্দুকযুদ্ধে ১৩ বনদস্যু নিহত হন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ