অপরাধ

সাত খুন: আরো এক র‌্যাব সদস্য গ্রেপ্তার

সাত খুন
সাত খুন

নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় র‌্যাব সদস্য রুহুল আমিনকে পটুয়াখালীর বাউফল উপজেলার সানেশ্বর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বাউফল থানার পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল তাকে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার সাংবাদিকদের বলেন, ভোরে সানেশ্বরে গ্রামের বাড়ি থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। তিনি সেনাবাহিনীতে ল্যান্স করপোরাল পদে চাকরি করতেন।

৭ খুনের ঘটনার সময় রুহুল আমিন প্রেষণে (ডেপুটেশনে) র‌্যাব-১১ তে কর্মরত ছিলেন। ওই খুনের ঘটনায় ফতুল্লা মডেল থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ