অপরাধ

মির্জা আব্বাস-শাজাহান খান দুদকে

দুদক
দুদক

বিএনপি- জামাত জোট সরকারের সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আলমগীর কবিরের প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশন-দুদকের মুখোমুখি হন সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, বিএনপি নেতা মির্জা আব্বাস।

তবে তিনি সময় চাওয়ায় আজ (রোববার) জিজ্ঞাসাবাদ করা হয়নি। একই মামলায় সাক্ষী দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান। তার দাবি বিধি বহিভূর্তভাবে প্লট বরাদ্দ দেয়া হয়েছিল তবে মির্জা আব্বাস এর সঙ্গে একমত নন।

ক্ষমতার অপব্যবহার করে ২০০৬ সালে ঢাকা সাংবাদিক সমিতিকে নামমাত্র মূল্যে প্লট বরাদ্দের সুপারিশের অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরের বিরুদ্ধে ৩ মার্চ শাহবাগ থানায় মামলা দায়ের করে দুদক। মামলায় বলা হয়, বাজার দরের চেয়ে কম দামে ওই জমি বরাদ্দ দেয়ায় রাষ্ট্রের প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি হয়েছে।এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৎকালীন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস রোববার দুদক কার্যালয়ে যান।

দুদকে হাজির হলেও এ বিষয়ে জবাব দেয়ার জন্য আরো সময় চেয়ে নেন মির্জা আব্বাস। পরে তিনি সাংবাদিকদের বলেন, প্লট বরাদ্দে কোনো দুর্নীতি হয়নি।

এর আগে এই মামলায় নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে জিজ্ঞাসাবাদ করেন দুদক উপপরিচালক যতন কুমার রায়। এই প্লটের জন্য ঝিলমিল বহুমুখী সমবায় নামে যে সমিতি আবেদন করেছিল সেই সমিতির সভাপতি ছিলেন শাজাহান খান।

পরে এ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দুদক কমিশনার মো. শাহাবুদ্দিন।

তিনি বলেন, মির্জা আব্বাস মন্ত্রী থাকা অবস্থায় এই প্লট বরাদ্দে অনিয়ম হয়েছে তাই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাকে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ