অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় সোমবার সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের জামিন বাতিল করতে আবেদন করেছেন দুর্নীতি দমন কমিশন-দুদক।
জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২১ আগস্ট রমনা থানায় মামলা দায়ের করে দুদক।
মামলার এজহারে বলা হয়েছে, সাবেক এ প্রতিমন্ত্রী দুদকে দেয়া সম্পদ বিবরণীতে ৪ লাখ ৫৯ হাজার ৫৯৭ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করেছেন। সেই সঙ্গে তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৭৫ লাখ ৪ হাজার ২৬২ টাকার সম্পদও অর্জন করেছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: