অপরাধ

মান্নান খানের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সৈয়দা হাসিনা সুলতানা
সৈয়দা হাসিনা সুলতানা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খানের স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের উপ-পরিরচালক নাসির উদ্দিন বাদি হয়ে রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

মামলার বিবারণীতে বলা হয়েছে, সৈয়দা হাসিনা সুলতানা ৩ কোটি ৪৫ লাখ ৫ হাজার ৬৪০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তারমধ্য মধ্যে ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৯১২ টাকা গোপন রেখেছেন।

এর আগে ২১ আগস্ট একই অভিযোগে আবদুল মান্নান খানের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় মান্নান খানের মালিকানাধীন ৯৬ লাখ ৮৯ হাজার ৯৫৯ স্থাবর সম্পদের মধ্যে ৪ লাখ ৫৯ হাজার ৫৯৭ টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য গোপন করেন বলে অভিযোগ আনা হয়। এছাড়া ২ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৩১৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

মান্নান খান দশম জাতীয় সংসদ নির্বাচনে স্ত্রীর পেশা 'গৃহিণী উল্লেখ করলেও অন্যত্র স্ত্রী মাছের ব্যবসা করেন বলেও তথ্য দিয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ