অপরাধ

ভূয়া মুক্তিযোদ্ধা সচিবদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়নি

৫ সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল
৫ সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

মুক্তিযোদ্ধা সেজে চাকরির মেয়াদ বাড়াতে চেয়েছিলেন যে সচিবরা তাদের বিরুদ্ধে প্রতারণা বা জালিয়াতির অভিযোগ আনা হয়নি। শুধু শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে দশ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এখনো তারা এর জবাব দেননি। এরই মধ্যে আরো সাত আমলার মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির খবর পাওয়া গেছে। বিষয়টি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

২০১০ সালে সরকারি চাকরি থেকে মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের অবসর গ্রহণের মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেয়ার পর থেকে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণের হিড়িক পড়ে যায়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মোট ১১১৫০ জন মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন। এরই মধ্যে ২১০ জনের সনদ ভূয়া প্রমাণিত হয়ে বাতিল করা হয়েছে। ভূয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় গত ২২ সেপ্টেম্বর স্বাস্থ্যসচিব, পিএসসি সচিব, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিবসহ চার জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়।

একই সঙ্গে গত ১৩ অক্টোবর শৃঙ্খলা ও বিধি ভঙ্গের কারণে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে না-তা জানতে চেয়ে ওই চার সচিবকে ১০ দিন সময় বেঁধে দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রনালয়। যার মেয়াদ শেষ হচ্ছে ২৩ অক্টোবর।

সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত তারা এর কোনও জাবাব দেননি।

এদিকে, একই অভিযোগ অনুসন্ধানে চার সচিবসহ সাত সরকারি কর্মকর্তার বিরুদ্ধে উদ্যোগ নিয়েছে দুদক। যদিও এটি প্রাথমিক পর্যায় উল্লেখ করে দুদক কর্মকর্তারা দেশ টিভিকে জানিয়েছে, গণমাধ্যমে প্রকাশ করার মতো তথ্য এখনও তাদের কাছে নেই।

তবে গত কয়েকদিনে দুদকের সূত্র ধরে যাদের নাম সংবাদ পত্রে প্রকাশিত হয়েছে তাদের মধ্যে ধর্ম সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, ওএসডি থাকা পররাষ্ট্র সচিব, ট্যারিফ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ওএসডি থাকা আরও দুই যুগ্ম সচিব ও একজন অতিরিক্ত সচিবের নামও রয়েছে।

ধর্ম সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান এ ঘটনাকে নিছক বানোয়াট উল্লেখ করেছেন। নিজেকে মুক্তিযোদ্ধা প্রমাণ করতে সব ধরনের প্রমাণ দিতে তিনি প্রস্তুত জানিয়ে আরও বলেন, তিনি ওইসব ব্যাক্তিদের বিরুদ্ধে প্রয়োজনে মানহানি মামলা করবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ