অপরাধ

শেরেবাংলা নগর থানার এসআই গ্রেপ্তার, ওসি প্রত্যাহার

গ্রেপ্তার
গ্রেপ্তার

রাজধানীর আগারগাঁওয়ে শাহ আলম নামে এক যুবককে গুলি করা তাকে সন্ত্রাসী সাজানো ঘটনায় অভিযুক্ত শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার পুলিশের তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের এ কথা বলেন।

এ ঘটনায় একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিনকে প্রত্যাহার করা হয়েছে।

বিপ্লব কুমার সরকার বলেন, আনোয়ারের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। শেরেবাংলা নগর থানার ওসির জ্ঞাতসারে এ কাজ হয়েছে বলে মনে করছি। তাই ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

শাহ আলমকে চিহ্নিত সন্ত্রাসী দাবি করে গত রোববার রাতে তাকে গুলি করেন এসআই আনোয়ার। তবে শাহ আলমের স্বজনরা বলেন, ব্যক্তিগত বিরোধের জেরে এসআই আনোয়ার হোসেন তাকে গুলি করেন।

রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন শাহ আলম বলেন, শেরেবাংলা নগর থানার এসআই আনোয়ার হোসেনের সঙ্গে তার স্ত্রীর অনৈতিক সম্পর্ক ছিল। তিনি এর প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে গুলি করা হয়।

এ অভিযোগ অস্বীকার করে এসআই আনোয়ার বলেন, শাহ আলমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত পঞ্চাশটি মামলা রয়েছে। এর মধ্যে অধিকাংশই অস্ত্র, ছিনতাই ও ডাকাতির মামলা।

এ ঘটনার পর এসআই আনোয়ারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ