রাজধানী বিভিন্ন জায়গা থেকে অপরাধামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার রাজধানীর বাংলামটর, শান্তিনগর ও কাকরাইল থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তিনজনকে আটক করে পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের আওতাধীন আসন্ন ২০১৩ এর এইচএসসি, বিএ ও বি.এস.এসের প্রশ্নপত্র উদ্ধার করা হয়।
এদিকে, রাজধানীর শ্যামপুর এলাকা থেকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে ২ জন মাদকব্যবসায়ীকে। এসময় তাদের ব্যবহারকৃত একটি ট্রাক জব্দ করে পুলিশ।
এছাড়া, রাজধানীর উত্তরা থেকে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির মালামালসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: