অপরাধ

গ্রেপ্তার ৪ হুজি সদস্য ৬ দিনের রিমান্ডে

 গ্রেপ্তার
গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) ৪ সদস্যকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার ওয়ারী থানার দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ ১০ দিন করে রিমান্ড চাইলে আদালত ছয় দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করে।

তারা হলেন- মো. রফিক আহমেদ ওরফে সাজিদ (৩৪), মো. উমর ওরফে ফয়জুল ওরফে রবি (২৫), মো. নাদিম আহমেদ ওরফে সুমন (৩০) ও মো. সালাউদ্দিন আহমেদ (২৯)।

পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে রাজধানীর উত্তরা ও টিকাটুলি এবং নারায়ণগঞ্জ থেকে পৃথক অভিযানে হুজির ওই ৪ সদস্যকে আটক করা হয়। তাদের মধ্যে একজন হুজি-বির নেতা, একজন বোমা বিশেষজ্ঞ, একজন বিস্ফোরক সরবরাহকারী ও একজন কর্মী।

আটককৃতদের কাছ থেকে উচ্চমাত্রার বিস্ফোরকসহ বোমা তৈরির অন্তত ৫৫ ধরনের উপকরণ জব্দ করা হয়। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও ব্যক্তিদের ওপর হামলার পরিকল্পনা ছিল তাদের। ‘বাংলাদেশ জিহাদী গ্রুপ’ তৈরি করে গণহত্যার পরিকল্পনাও ছিল তাদের। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এমন স্পর্শকাতর তথ্য দেয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ জঙ্গিরা অন্যান্য জঙ্গি গ্রুপের সঙ্গে নিয়ে ‘বাংলাদেশ জিহাদী গ্রুপ’ তৈরি করে হামলার পরিকল্পনা করছিল এমন আলামতও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরো জানিয়েছে, জঙ্গিদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। আর তাদের বিরুদ্ধে ওয়ারী, উত্তরা পশ্চিম ও ফতুল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক উপাদানাবলী আইনে একাধিক মামলা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ