আগামীকালের হরতালের নাশকতার পরিকল্পনার সন্দেহে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার মোহাম্মদপুরের লালমাটিয়ায় একটি গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, আলালসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। লালমাটিয়ার একটি অ্যাপার্টমেন্টের আন্ডারগ্রাউন্ডে গোপন বৈঠকের সংবাদে সেখানে অভিযান চালানো হয়।
সেখান থেকে যুবদল সভাপতিসহ ৬৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করার দাবিতে রোববার সারাদেশে হরতাল ডেকেছে সম্মিলিত ইসলামী দলসমূহ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: