অপরাধ

পদ্মা সেতু দুর্নীতি মামলা

মোশাররফসহ ৭ জনকে অব্যাহতি

পদ্মা সেতু
পদ্মা সেতু

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে করা মামলা থেকে সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ ৭ জনকে অব্যাহতি দিয়েছে আদালত। রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন গ্রহণ করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেয়।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর এ ৭ জনের বিরুদ্ধে তদন্তে কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দিতে আদালতে আবেদন করেছিল দুদক।

অব্যাহতি পাওয়া অপর ৬ জন হলেন: সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী ফেরদাউস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের, বাংলাদেশে এসএনসি-লাভালিনের নির্বাহী সাব-কনসালট্যান্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্লানিং কনসালট্যান্ট লিমিটেডের ডিএমডি মোহাম্মাদ মোস্তফা, কানাডিয়ান কোম্পানি এস-এনসি লাভালিনের আন্তর্জাতিক প্রকল্প বভাগের সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল, একই বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও এস-এনসি লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস।

গত ৩ সেপ্টেম্বর, দুদক পদ্মা সেতু কেলেঙ্কারিতে অভিযুক্তদের অব্যাহতি দেয়। একইসঙ্গে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে অব্যাহতি দিয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ