অপরাধ

একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত ২৯ আসামি কারাগারে

একরাম
একরাম

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত ২৯ আসামিকে রোববার কারাগারে পাঠিয়েছে আদালত বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ জানিয়েছেন, আজ সকাল ১১টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের ফেনী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে হাজির করা হয়। এসময় মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১২ নভেম্বর ধার্য্য করে আদালত। পরে আদালতের নির্দেশে দুপুরে আসামিদের কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে বহনকারী গাড়ি থামিয়ে গুলি করে, কুপিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। ওই গাড়ির ভেতর পুড়ে মারা যান একরামুল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ