অপরাধ

জেএমবির প্রধান সমন্বয়ক নূরসহ ৫ জঙ্গি আটক

জেএমবির ৫ সদস্য আটক
জেএমবির ৫ সদস্য আটক

জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) প্রধান সমন্বয়ক আবদুন নূরসহ ৫ জঙ্গিকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যা ব)।

শুক্রবার বিকেলে র্যা বের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান সাংবাদিকদের এ তথ্য করেন।

পরে সংবাদ সম্মেলনে র্যা ব জানিয়েছে, আটক জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটকৃতদের মধ্যে তিন জন এহসার এবং বাকি দুজন গায়েরি এহসার সদস্য।

র্যা ব আরো জানায়, নতুন করে জেএমবি তাদের শক্তিমত্তা তুলে ধরতে সক্রিয় হচ্ছিল।

তাদের প্রাথমিক জিজ্ঞাবাদের পর র্যা ব জানিয়েছে, আবদুন নূর বাংলাদেশে আত্মগোপনে থাকা জেএমবির আমির সোহেল মাহফুজসহ জেএমবির সকল শীর্ষ নেতা ও দেশের বাইরে আত্মগোপনে থাকা জেএমবির সক্রিয় সদস্যদের সঙ্গেও যোগাযোগ রাখতো। এছাড়াও সে জেএমবিকে পুনারায় সংগঠিত করার জন্য চেষ্টা করছিল।

বাংলাদেশের রাজনৈতিক অস্তিরতার সুযোগ নিয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বা বড় ধরনের কোনো নাশকতা সৃষ্টির জন্য তারা একত্রিত হচ্ছিল।

র্যা ব জানিয়েছে, জেএমবি এই মুহূর্তে নাশকতা সৃষ্টি সক্ষমতা না থাকলেও তাদের তৎপরতা বন্ধ হয়ে যায়নি। জঙ্গিদের দেয়া তথ্যের ভিত্তিতে তারা দেশের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

গতকাল রাতে সিরাজগঞ্জ থেকে র্যা ব-১২ জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের প্রধান সমন্বয়ক আবদুন নূরসহ পাঁচ জঙ্গিকে আটক করে।

বাকিরা হলেন: নুর ইসলাম, নুরুজ্জামান আরিফ, মোহাম্মদ আবুল কালাম আজাদ, ফারুক আহম্মেদ।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ঊচ্চমাত্রার বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ