রাজধানীর পোস্তগোলা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আট করা হয়।
রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম।
তিনি বলেন, গ্রেপ্তাকৃতদের মধ্যে দু'জন কৌশলগত প্রশিক্ষণের জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। গ্রেপ্তাকৃত হরকাতুল জিহাদ নেতাসহ ৪ জনের দেয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: