নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর দক্ষিণখান থেকে ১৫ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে দক্ষিণখানের ফরিদ মার্কেট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জেহাদি ও উগ্র-প্রচারণামূলক বই এবং সংগঠন পরিচালনার জন্য আর্থিক হিসাবের একটি খাতা উদ্ধার করে পুলিশ। আটককৃতদের মধ্যে ৭ জন শিবিরের সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
এদিকে, বিকেলে রাজধানীর হাতিরঝিলে মিছিল থেকে তিন শিবির কর্মীকে গ্রেপ্তার করে প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া ভোরে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে মিছিলের সময় ৪ শিবিরকর্মীকে আটক করে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: