মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আলবদর নেতা মোহাম্মদ কামারুজ্জামানকে মঙ্গলবার আবার ঢাকা আনা হয়েছে। সোমবার রাতে কাশিমপুরের কারাগারে পাঠানো হয়েছিলো।
গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামাতের সহকারি সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারা তত্ত্বাবধায়ক মিজানুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই নিরাপত্তার স্বার্থে গতকাল সন্ধ্যা সাতটার দিকে তাকে স্থানান্তর করা হয়। পরে তাকে আবার ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: