অপরাধ

আনসারুল্লাহ বাংলা টিমের মিডিয়া প্রধান আটক

আনসারুল্লাহ বাংলা টিম
আনসারুল্লাহ বাংলা টিম

আনসারুল্লাহ বাংলা টিমের গণমাধ্যম শাখা প্রধান মোর্শেদ আলম মাসুমকে বুধবার রাতে রাজধানীর কল্যাণপুর থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলেনে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামী ১১৭টি ফেইসবুক একাউন্ট খুলে এবং বিভিন্ন ওয়েব পেজের মাধ্যমে ইন্টারনেটে জঙ্গী কার্যক্রম চালাচ্ছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শেষ হয়েছে।

এদিকে, কেরানীগঞ্জের একটি বাড়ি থেকে রাতে রমনা বটমূল বোমা হামলা মামলার ফাঁসির আসামি হরকাতুল জিহাদ সদস্য আবু বকর সিদ্দিক ওরফে হাফেজ সেলিম হাওলাদারকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়েন (র্যা ব)।

গ্রেপ্তার হওয়া আবু বকর ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলারও অভিযোগপত্রভুক্ত আসামি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানের অন্যতম সহযোগী তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ