আনন্দ শিপইয়ার্ডের প্রায় ১৩শ কোটি টাকা ঋণ জালিয়াতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ ২৬ জনকে তলব করছে দূর্নীতি দমন কমিশন-দুদক।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচা দুদক কার্যালয় থেকে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে আগামী ১২ নভেম্বর ইসলামী ব্যাংক কারওয়ান বাজার শাখার ৯ কর্মকর্তাকে এবং ১৩ নভেম্বর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকসহ ১৩ কর্মকর্তাকে দুদুক কার্যালয়ে হাজির হতে বলা হয়ছে।
এছাড়া ১৬ নভেম্বর আরো ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জাহাজ রপ্তানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১৩শ কোটি টাকা হাতিয়ে নেয়। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এ জালিয়াতির তথ্য বেরিয়ে আসে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: