চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা।
বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের সহকারি কমিশনার শাহাদাত জামিল সাংবাদিকদের বলেন, যাত্রীরা নেমে যাওয়ার পর উড়োজাহাজটিতে তল্লাশি চালানো হয়। পরে পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়া।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি তবে বিভাগীয় মামলা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: