অবৈধভাবে বসবাসের অভিযোগে রাজধানী থেকে ৩১ জন বিদেশি নাগরিককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর বনশ্রী, উত্তরা ও গুলশানের ১৪৭টি বাড়িতে অভিযান চালিয়ে আফ্রিকার বিভিন্ন দেশের ৩১ নাগরিককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটককৃতরা নাইজেরিয়া, উগান্ডা, সেনেগাল, কেনিয়া, ক্যামেরুন, আইভরিকোস্ট, মালি, গাম্বিয়া, টোগো ও মোজাম্বিকের নাগরিক। পাসপোর্ট ও ভিসা না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়।দীর্ঘদিন ধরে তারা রাজধানীতে অবৈধভাবে বসবাস করছিলেন।
এছাড়া, তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: