ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার দুই কেজি সোনাসহ মালয়েশিয়া থেকে আসা মোল্লা হাশেম (৩৫) নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক বিভাগ।
শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার করা সোনার মূল্য এক কোটি টাকা।
ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহম্মদ জিয়া উদ্দিন জানান, সকাল ৮টার দিকে কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানে করে বিমানবন্দরে নামেন মোল্লা হাশেম।
৯টার দিকে মালামাল স্ক্যানিং করার সময় তার ব্যাগে থাকা ইস্ত্রির ভেতর ২০টি সোনার বার পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
গতকাল শুক্রবার দুপুরে প্রায় তিন কেজি ওজনের সোনাসহ এক ভারতীয় নাগরিককে আটক করে শুল্ক বিভাগ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: