অপরাধ

সনদ জালিয়াতি: এবার পানি উন্নয়ন বোর্ডের ডিজি দুদকে তলব

সনদ জালিয়াতি
সনদ জালিয়াতি

মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ ও ব্যবহার করে চাকরির মেয়াদ বাড়ানোর অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (ডিজি) মো. শহিদুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক সেলিনা মনির পানি উন্নয়ন বোর্ডের ডিজিকে নোটিশ পাঠান। ২০ নভেম্বর সকাল ১০টায় তাকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা দাবিদার পানি উন্নয়ন বোর্ডের ১৬০ জন কর্মকর্তার তথ্য যাচাইয়ের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠায় বোর্ড। ওই তালিকার ৩২ জন মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত বলে মন্ত্রণালয় পাল্টা চিঠিতে জানিয়ে দেয়। বাকি ১২৮ জনের মুক্তিযোদ্ধা হওয়ার সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও চিঠিতে উল্লেখ করা হয়। শহিদুর রহমানের নাম ১২৮ জনের তালিকায় ৮৯ নম্বরে ছিল। তার নামের পাশে মন্তব্যে বলা হয়, ‘তথ্য না থাকায় যাচাই করা গেল না।’

সার্টিফিকেট নিয়ে সন্দেহ থাকায় দুই বছর আগে মো. শহিদুর রহমানকে পানি উন্নয়ন বোর্ডে পদায়ন না করে পানিসম্পদ পরিকল্পনা সংস্থা-ওয়ারপোর ডিজি করা হয়। ২০১৩ সালের ডিসেম্বরে তার চাকরির বয়সসীমা শেষ হলেও ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে বাড়তি সময়ের চাকরি শুরু করেন তিনি। পরে এ বছরের ফেব্রুয়ারিতে তাকে পানি উন্নয়ন বোর্ডের ডিজি নিয়োগ দেয়া হয়।

শহিদুর রহমানের মুক্তিযোদ্ধা সনদের যথার্থতা অনুসন্ধানের পাশাপাশি তার সম্পদেরও আলাদাভাবে অনুসন্ধান করছে দুদক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ