অপরাধ

স্বর্ণ চোরাচালান মামলা

বিমানের ডিজিএমসহ ৫ জন রিমান্ডে

গ্রেপ্তার
গ্রেপ্তার

স্বর্ণ চোরাচালান মামলায় বাংলাদেশ বিমানের উপ-মহাব্যবস্থাপকসহ (ডিজিএম) গ্রেপ্তার ৫ জনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকা সিএমএম আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাংলাদেশ বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এমদাদ হোসেন, ক্যাপ্টেন আবু মোহাম্মদ আসলাম শহীদ, শিডিউল ইনচার্জ তোজাম্মেল হোসেন, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী হারুন ও পলাশ নামের একজন ঠিকাদার।

এর আগে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমানের উপ-মহাব্যবস্থাপকসহ (ডিজিএম) ৫ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

পরে রাজধানীতে গোয়েন্দা পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ১২ নভেম্বর সোনা উদ্ধাররের ঘটনা তদন্ত করে মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোনাচোরচালানের সঙ্গে আরো যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

সোনা চোরাচালানীর সঙ্গে আরো যারা জড়িত তাদের তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করা হবে—উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, অপরাধী যে পদেরই হোক তাদের আইনের আওতায় আনতে দৃঢ় প্রতিজ্ঞ।

গোয়েন্দা বিভাগের দাবি, শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী গত একবছরে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে আটক হয়েছে প্রায় ২০ মণ স্বর্ণ। যার আনুমানিক মূল্য ২৭৭ কোটি টাকা। এছাড়া, বিভিন্ন সীমান্ত পয়েন্ট ও দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে চোরাচালানের আরো প্রায় ১ মণ স্বর্ণ। আর এ অভিযোগে মামলা হয়েছে ৪৯টি ও গ্রেপ্তার হয়েছে ৮৬ জন।

এছাড়াও মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে বাংলাদেশ হয়ে ভারতসহ এশিয়ার অন্যান্য দেশে স্বর্ণ চোরাচালান করা হলে মূল হোতারা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ