অপরাধ

রাজধানীতে ধর্ষণের পর শিশু হত্যা

চকবাজার
চকবাজার

পুরান ঢাকার চকবাজারের ধর্ষণের পর এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত মনি আক্তারের (১০) পরিবার চকবাজারের ইসলামবাগ বেড়িবাঁধ এলাকায় ভাড়া থাকে। তার বাবা চাঁন মিয়া নৌকার মাঝি।

শুক্রবার রাতে বাসা থেকে বের হলে দুর্বৃত্ত তাকে ধর্ষণের পর অচেতন অবস্থায় বেড়িবাঁধের পাশে ফেলে যায়।

স্থানীয়রা দেখতে পেয়ে মনিকে মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সহদেব রাজ বংশী বলেন, শিশুটির গলায় কালো দাগ রয়েছে এবং যৌনাঙ্গ রক্তাক্ত।

শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে, তবে ময়নাতদন্ত শেষে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে বলে মনে করেন তিনি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আজিজুল হক বলেন, শুক্রবার রাত ১১টার দিকে ইসলামবাগ বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার সকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানান চকবাজারের ওসি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ