অবৈধ সম্পদ অর্জনের মামলার তদন্তে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন -দুদক।
বুধবার রাজধানীর সেগুনবাগিচা দুদক কার্যালয়ে অবৈধ সম্পদের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী সকাল সাড়ে দশটা থেকে বেলা ১টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন।
৬ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২১ আগষ্ট রমনা থানায় মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে।
জিজ্ঞাসাবাদ শেষে মামলায় অন্তর্ভূক্ত এ সম্পদের বিষয়ে মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, মামলায় তার বিরুদ্ধে যত সম্পদের কথা বলা হয়েছে তার পরিমাণ ঠিক নেই। সেখানে তথ্যগত বিভ্রাট রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: