চেতনানাশক ব্যবহার করে যাত্রীদের সর্বস্ব লুটে নেয়- এমন এক প্রতারক চক্রের ৩১ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে চেতনানাশক ওষুধসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
অজ্ঞান পার্টি নামে পরিচিত এসব প্রতারক চক্র কখনো সহযাত্রী বেশে কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে যাত্রীদের অচেতন করে ফেলে। পরে যাত্রীদের মালামাল ও টাকা-পয়সা নিয়ে চম্পট দেয় বলে জানান মনিরুল ইসলাম।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: