অপরাধ

চট্টগ্রাম কলেজের ছাত্রাবাসে পেট্রোল বোমা উদ্ধার

চট্টগ্রাম কলেজ
চট্টগ্রাম কলেজ

চট্টগ্রাম কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে হাতবোমা, পেট্রল বোমা, গানপাউডার, বোমা তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক যুবককে আটক করা হয়।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে অংশ নেয় চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা ও গোয়েন্দা পুলিশের দেড় শতাধিক সদস্য।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মুহিউদ্দিন সেলিম জানান, অভিযান চলাকালে চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী হল থেকে ৭টি হাতবোমা, ৮টি পেট্রল বোমা, ৫ কেজি গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করা হয়।

তিনি জানান, এছাড়া শেরে বাংলা হলের ডাইনিং থেকে ৫টি রামদা, ১০টি রড ও বেশ কিছু দা-ছুরি উদ্ধার করা হয়েছে।

দিনভর এ অভিযান চলে বলে জানা গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ