অপরাধ

না’গঞ্জ হত্যাকাণ্ড

আরো ৩ র‌্যাব সদস্য গ্রেপ্তার

না’গঞ্জ হত্যাকাণ্ড
না’গঞ্জ হত্যাকাণ্ড

নারায়ণগঞ্জের ৭ হত্যাকাণ্ড মামলায় জড়িত থাকার অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আরও তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া এ তিন সদস্য হলেন: র‌্যাব ১১-র সহকারি উপপরিদর্শক বজলুর রহমান, হাবিলদার নাসিরুদ্দিন ও আবুল কালাম আজাদ।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ৭ খুনের সঙ্গে এ তিন জনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে আটক করে ডিবির কাছে হস্তান্তর করা হয়। পরে এ হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ