চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমান বন্দর থেকে ১৪টি স্বর্ণের বার ও ৭৯টি চেইনসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এগুলো জব্দ করা হয়।
আমাদের সংবাদাতা জানিয়েছেন, মোহাম্মদ রফিক নামের এক যাত্রী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে করে দুবাই থেকে সকালে চট্টগ্রামে আসেন। ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ শেষে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার শরীর তল্লাশি করে ১৪টি সোনার বার ও ৭৯টি সোনার চেইন উদ্ধার করা হয়।
এসব সোনার দাম ৭৭ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: