অপরাধ

গাড়িচোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

 গাড়িচোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
গাড়িচোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গাড়িচোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তারা হল: ইকবাল হোসেন, মো. জাবেদ, মুশরেকিন আহমেদ রাব্বি, আলী হোসেন ও মো. মহসিন।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কৃষ্ণপদ রায় জানান, বুধবার রাতে হাতিরপুল থেকে দুই জনকে এবং চার দিন আগে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা গাড়ি চুরি করে চেসিস নম্বর ও কাগজপত্র বদলে, রং পরিবর্তন করে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে তা বিক্রি করত বলে জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষ্ণপদ রায় বলেন, এরা অনলাইনে বিজ্ঞাপন দিয়ে গাড়ি বিক্রি করে, তবে কোন কোন গাড়ি এভাবে বিক্রি করেছে তা এখনো জানা যায়নি। জিজ্ঞাসাবাদে জানা যাবে।

গত ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ অভিযানে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা, ইস্টার্ন প্লাজা এবং আজিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

এসময় ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা বহুদিন ধরে রাজধানীতে গাড়িচুরি করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আসছিলো।

এছাড়া এসব গাড়ি বিক্রির জন্য তারা ব্যাংকের পে-অর্ডার, গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেস ফরম নকল করে ব্যবহার করতো বলেও জানায় পুলিশ।

এসময় তাদের কাছ থেকে পুলিশ কর্মকর্তাদের নামে কয়েকটি নকল সিলও উদ্ধার করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ