নারায়ণগঞ্জের বন্দর থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার সকাল এগারোটায় সিদ্ধিরগঞ্জের আদমজী র্যাব-১১ এর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
র্যাবের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আটক ৪ ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করছিল। সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে বাদল হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করে র্যাব।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতেই বন্দরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ১০ হাজার ৫৬ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ৩ জনকে আটক করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: